ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় দুদক অনুমোদিত দুর্নীতি প্রতিরোধ কমিটিতে নির্বাচিত শিক্ষক আব্দুল মতিন


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ১৭:২৮:০৬
কেন্দুয়ায় দুদক অনুমোদিত দুর্নীতি প্রতিরোধ কমিটিতে নির্বাচিত শিক্ষক আব্দুল মতিন কেন্দুয়ায় দুদক অনুমোদিত দুর্নীতি প্রতিরোধ কমিটিতে নির্বাচিত শিক্ষক আব্দুল মতিন
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সায়মা শাহজাহান একাডেমীর সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মতিন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুমোদিত কমিটির সদস্য তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।

সততা, নিষ্ঠা ও শিক্ষা ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদান বিবেচনায় তাঁকে এ দায়িত্বে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। এ অর্জনে সায়মা শাহজাহান একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, আমরা গর্বিত যে আমাদের শিক্ষক আব্দুল মতিন স্যার দুর্নীতি প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলনে যুক্ত হয়েছেন। তাঁর নৈতিক নেতৃত্ব ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

উল্লেখ্য, মোঃ আব্দুল মতিন বহু বছর ধরে কেন্দুয়া অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তাঁর এ মনোনয়ন স্থানীয় শিক্ষা-সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ