ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ১৭:০৩:১৩
বোয়ালখালীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার বোয়ালখালীতে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রাম বোয়ালখালীতে মাছ ধরার জালে আটকা পড়া প্রায় ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের তালুকদার পাড়ার একটি বিলে অজগরটি আটকে পড়ে।

খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন জাল থেকে অজগরটি উদ্ধার করে।

শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি বিলে বসানো ভাসা জালে আটকে পড়েছিলো। প্রায় ৮ ফুট লম্বা অজগরটি ওজন ৯ কেজি হবে। বন বিভাগের সাথে কথা বলে অজগরটি অবমুক্তির জন্য হস্তান্তর করা হবে।V

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ