ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লংগদুতে আধুনিক পশুপালন বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১১-০৫ ১৫:০৯:৩৮
লংগদুতে আধুনিক পশুপালন বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত লংগদুতে আধুনিক পশুপালন বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি) আমরাই শক্তি, আমরাই মুক্তি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থাপনা (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) লংগদু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লংগদু। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন ডা: মো: আতিয়ার রহমান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করলে উৎপাদন বৃদ্ধি ও রোগপ্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য আসবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তুষার কান্তি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাঙামাটি এবং ডা: মো: মঈনুল ইসলাম চৌধুরী, জেলা ভেটেরিনারি অফিসার, রাঙামাটি। তারা তাদের বক্তব্যে মাঠপর্যায়ে প্রাণিসম্পদ খাতের অগ্রগতি এবং খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: সৌরভ সেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লংগদু। দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ২০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগনিরোধ, খাদ্য সরবরাহ, টিকাদান ও অর্থনৈতিকভাবে টেকসই উৎপাদন কৌশল বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ