ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ার মোবাইল কোর্টে সাত মামলায় জরিমানা


আপডেট সময় : ২০২৫-১১-০৪ ১৭:২৬:৫৫
কেন্দুয়ার মোবাইল কোর্টে সাত মামলায় জরিমানা কেন্দুয়ার মোবাইল কোর্টে সাত মামলায় জরিমানা
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে রাস্তা দখল, যত্রতত্র পার্কিং ও ড্রাইভিং লাইসেন্সবিহীনভাবে যান চালানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট সাতটি মামলায় ৭ জনকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর ) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দুয়া উপজেলার কেন্দুয়া মডেল স্কুলের সামনে ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দণ্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, এ সময় জনসাধারণকে পথচারী ও যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে নিয়ম না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।

অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ