ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু


আপডেট সময় : ২০২৫-১১-০৪ ১৩:৩৯:৪২
ঈশ্বরগঞ্জে বিএনপির  মনোনয়ন পেয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন পেয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু
আব্দুল্লাহ আল নোমান 
ময়মনসিংহ ( ঈশ্বরগঞ্জ) প্রতিনিধি 

১৫২, ময়মনসিংহ -৮  (ঈশ্বরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির  মনোনয়ন   পেয়েছেন, লুৎফুল্লাহেল মাজেদ( বাবু)।  গতকাল সোমবার ৩ নভেম্বর বিকেলে গুলশানে    বিএনপির চেয়ারপার্সনের  গুলশান কার্যলয়ে  সংবাদ সন্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রাপ্ত ২৫৩ জনের তালিকা প্রকাশ করেন। এতালিকায়   ১৫২, ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ)  আসনে আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে  এ নাম ঘোষণা করেন।  
 নাম ঘোষণার  পরপরই  সামাজিক মাধ্যম উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন  পর্যায়ের  নেতৃবন্দ ও তার অনুসারীগন এ আসনে তাদের প্রিয় নেতা কে মনোনয়ন প্রদান করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে    অভিনন্দন জানান । 
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ফেইসবুক লাইভে এসে, মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন, এবং দল ও ঈশ্বরগঞ্জ বাসির দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণ করার মাধ্যমে উপজেলা বিএনপি ও জনমানুষের ভাগ্যের পরিবর্তন করার একটি সুযোগ প্রদানের জন্য বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানান। 
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, এ কে এম হারুন অর রশিদ লিখেছেন, শুকরিয়া মহান রবের প্রতি, যিনি উপজেলা বাসির প্রতি যিনি উপজেলা বাসির সকল চাওয়া পূরণ করেছেন।

জানাযায়, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, দানবীর ও রাজনীতিবিদ প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, রাজনীতিতে যোগদান পূর্বে শহীদ জিয়ার আদর্শের অনুপ্রাণিত হয়ে  দীর্ঘদিন যাবৎ  উপজেলার মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ গরীব, দুঃখী মেহনতী   মানুষকে বিভিন্নভাবে সহায়তা, দারিদ্র্য অসচ্ছল মেধাবীদের আর্থিক সহযোগিতা ও  চিকিৎসা কেত্রে সহায়তা করে আসছিলেন।  তারই প্রেক্ষিতে বিএনপির নেতৃবৃন্দ ও সমাজের  দুস্থ্য অসহায় এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আহব্বানে দলের দুঃস্বময়ে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির বটবৃক্ষ হিসপবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে  যোগদান করেন 
যোগদানের পর ২০১৩ সালে বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য হন, পরবর্তীতে ২০১৪ সালে ঈশ্বরগঞ্জ উপজেলা     বিএনপির  সভাপতি  নির্বাচিত হয়ে দলের  দুঃসময়ে দলের নির্দেশনায় শেখ হাসিনা সরকার কর্তৃক নানা অনিয়ম ও নির্যাতন বিরোধী কার্যক্রম শক্তিশালী ভূমিকা সহ  দলের নেতাকর্মীদের কে নানাভাবে সহায়তা করেন। সেই সাথে উপজেলা বিএনপির  সংগঠন কে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেন। নির্বাচিত হন ময়মনসিংহ উওর জেলা বিএনপির সম্মানিত সদস্য।   বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক।V

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ