ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা -৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন


আপডেট সময় : ২০২৫-১১-০৪ ০০:৩৯:৩২
কুমিল্লা -৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন কুমিল্লা -৫ আসনে বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ ( বুড়িচং -ব্রাহ্মণপাড়া ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কুমিল্লা দঃ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা  বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এ আসনে হাজী জসিম উদ্দিন  ছাড়াও বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

তাদের মধ্যে এ টি এম মিজানুর রহমান চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি।
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান।
ডা. মো. নজরুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক, ময়নামতি মেডিকেল কলেজ; আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলা; সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনী প্রচারণা চালান।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ