ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযোগ


আপডেট সময় : ২০২৫-১১-০৩ ১৫:৪১:৩৩
যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযোগ যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযোগ
আব্দুল্লাহ আল মামুন, যশোর 

যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী গাজী সহিদুল ইসলাম ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা, বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ভোটারদের সঙ্গে দেখা করছেন এবং দলীয় প্রতীক হাতপাখায় ভোট চাচ্ছেন।

গাজী সহিদুল ইসলাম বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা তার সঙ্গে ছিলেন। তারা এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উন্নয়ন, ন্যায়বিচার ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চান।

গণসংযোগকালে স্থানীয় জনগণের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই গাজী সহিদুল ইসলামের নির্ভীক, সৎ ও দেশপ্রেমিক ভাবমূর্তির প্রশংসা করেন।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ