ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-১১-০২ ২৩:৩০:১৪
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়ায় সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবকের, ও এলাকাবাসীদের কে নিয়ে এক মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১নভেম্বর) ইনস্টিটিউটের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজালাল মোল্লা।
এ সময় বক্তারা বলেন, আমাদের অত্র অঞ্চল একটি পিছিয়ে পরা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে হলে দরকার কারিগরি শিক্ষা ব্যবস্থা। আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হলো শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা ব্যবস্থায় উদ্বুদ্ধ করা। কেননা এই শিক্ষার দেশ ও বিদেশে প্রচুর চাহিদা রয়েছে। কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশ বিদেশে চাকরি পাওয়ার পাশাপাশি নিজেকে আত্মনির্ভরশীল স্বনির্ভর করে গঠন করা যায়। বর্তমান সময়ে স্বনির্ভর জাতি গঠনে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন, মোঃ নুরুল ইসলাম মাস্টার, ওয়াসেক মিয়া মেম্বার, আব্দুল জলিল, মনিরুল ইসলাম সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, শহিদুল হক মেম্বার, অধ্যক্ষ ওবায়দুল্লাহ, মশিউর আলম সোহাগ, আব্দুল মতিন, আবু জাহের, আবুল হোসেন, নাজমুল হাসান, আনোয়ার হোসেন, এনামুল হক, কামাল উদ্দিন, মোজাম্মেল হক বাচ্চু, ফুল মিয়া, আবুল কালামসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্রাহ্মণপাড়ায় শতবর্ষী নারী রাবেয়া বেগমের দাফন সম্পন্ন
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের পোমকাড়া গ্রামের মৃত তকদুল হোসেন মাস্টারের স্ত্রী রাবেয়া বেগম গত শুক্রবার (৩১অক্টোবর) চট্টগ্রামে তার ছেলের বাসায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে,,,,,,, রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। গতকাল শনিবার সকাল ১০ টা পোমকাড়া মরহুমের নিজ বাড়ীতে নামাজের জানাজা শেষে পারিবারিক অবস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তিনি মৃত্যু কালে চার ছেলে দুই মেয়ে নাতি নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। তার নামাজের জানাজায় উপস্থিত ছিলেন পোমকাড়া সিদ্দিকুর রহমান এন্ড হাকিম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাস্টার, চান্দলা ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তবা আলী শাহীন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, বাদল মিয়া মেম্বার, বাবুল হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মাওলানা শামমিয়াসহ পোমকাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। "সাম্য ও সমতায় "দেশ গড়বে সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচানা সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় অফিসার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায় কর্মীবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স