মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের মোঃ মুইন মিয়া (৩৪) নামে এক ব্যক্তি গলায় ফাঁস আত্মহত্যা করেছে। ২ নভেম্বর (রবিবার) সকালে তার বসত ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়। মৃত মুইন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের ময়নাল হাজী বাড়ির আঃ রব এর ছেলে। সে দীর্ঘদিন যাবত মানসিক অবসাদে ভুগছিল।
জানা যায়, ২ নভেম্বর (রবিবার) সকালে মুইন মিয়া তার বসত ঘরে অবস্থান করছিল। ঘরে অবস্থান কালে কোন এক সময় সবার অগোচরে ঘরের তীরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলো। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার করলে বাড়ীর লোকজন উপস্থিত হয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দেয়। কর্তব্যরত পুলিশ অফিসার এসআই আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।