ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২


আপডেট সময় : ২০২৫-১১-০২ ২০:১৯:৫৪
শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২ শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২
খালিদ হাসান, (তাড়াশ) সিরাজগঞ্জঃ
‎সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে রোহান (১৭) নামের এক কিশোর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু বাদশা (১৮) গুরুতর আহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) দুপুরে বগুড়া–নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 
‎নিহত রোহান উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী গ্রামের লিটন মাহমুদের ছেলে। আহত বাদশা গয়হাটা গ্রামের ছানোয়ারের ছেলে।

 
‎প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোহান ও বাদশা কয়েকজন বন্ধুর সঙ্গে তিনটি মোটরসাইকেলে করে উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাচ্ছিলেন। পথে দ্রুতগতিতে প্রতিযোগিতা করতে গিয়ে দুটি মোটরসাইকেল একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা খেলে রোহান ঘটনাস্থলেই মারা যান। ‎স্থানীয়রা আহত বাদশাকে মহাসড়কের পাশের ডোবা থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
‎দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখে।

 
‎হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আরব আলী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।”

 
‎স্থানীয়রা জানিয়েছেন, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এলাকায় নতুন নয়; প্রায়ই তারা মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে প্রতিযোগিতা করে থাকে। পুলিশ ও অভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ার দাবি জানিয়েছেন তারা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ