ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১১-০২ ১৯:৫৮:০৬
গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
 


এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল টহল ও মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালীন হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন ২০নং চা বাগান টি পয়েন্ট এলাকায় অবস্থানকালে গত ০১/১১/২০২৫ইং তারিখ আনুমানিক ২১.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত ২০নং চা বাগান সাকিনস্থ চুনারুঘাট হতে মাধবপুর রোডস্থ পরিত্যাক্ত যাত্রী ছাউনির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২১.২০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে রেখে পলায়নের চেষ্টাকালে ০৩ জন ব্যক্তিকে ধৃত করা হয় এবং ০১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে থাকা বস্তার ভিতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা বস্তার ভিতর থেকে নীল রংয়ের পলিথিন ও খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৬টি প্যাকেটের ভিতর ৩০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত ব্যক্তিরা- ১। অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), পিতা- উজ্জল কৃষ্ণ গোয়ালা, সাং- চাঁনপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, ২। সুকন তাতী (১৯), পিতা- কমল তাতী, সাং- সাং-চাঁনপুর, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ এবং ৩। রুহিত রিকিয়াশন (১৮), পিতা- কানন্দ্রæ রিকিয়াশন, সাং- চাঁনপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ। 

 
ধৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহপূর্বক হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।
 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ