কুমিল্লা-৫ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার গণসংযোগ ও উঠান বৈঠক
আপডেট সময় :
২০২৫-১১-০১ ১৩:৪১:১৫
কুমিল্লা-৫ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার গণসংযোগ ও উঠান বৈঠক
মো. আবদুল্লাহ, বুড়িচং ।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আবিদপুর, কংশনগর বাজার, আছাদনগর ও জিরুইন এলাকায় (ঈগল মার্কা) গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
পরে সাহেবাবাদ ইউনিয়নের ৯৭ নং দক্ষিণ জিরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী, জাতীয় নেতা ও এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স