ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-৩১ ২১:৪৬:০৯
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর ও শিক্ষকদের হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিনিধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল মারধরের অভিযোগ উঠেছে ছাত্র দলের হৃদয় গাজীর বিরুদ্ধে। এছাড়া ছাত্রদলের অনেকের বিরুদ্ধে শিক্ষক হেনস্তার অভিযোগ উঠেছে। 


গতকাল আনুমানিক চারটার দিকে নিপুনকে মার ধর এর অভিযোগে প্রশাসনিক ভবনের সামনে কিছু শিক্ষার্থী (ছাত্রদলসহ) অবস্থান নেই এবং তালা দেয়। ভিতরে অবস্থানরত ট্রেজারার ফিরোজ আহমেদসহ অনেক কর্মকর্তা ও কর্মচারী আটকা পড়ে। একপর্যায়ে প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়। 


তাদের সাথে কথা কাটাকাটি একপর্যায়ে তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে ২০২২-২০২৩সেশনের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহিদুল একটা ফেসবুক আইডিতে পোস্ট দেই।পোস্টটা ছিল এরকম  (যে সমাজে শিক্ষককে অবমাননা করা হয়, সে সমাজের মূল্যবোধ নিয়েই প্রশ্ন ওঠে। সম্মানিত শিক্ষকদের সাথে এমন আচরণ সত্যিই মেনে নেওয়ার মতো নয়) এই পোস্ট দেওয়ার পরে তারা কিছু শিক্ষার্থীর শিক্ষক অবমাননা করার পরিপেক্ষিতে একটি  লিখিত অভিযোগ প্রক্টরিয়াল বডিকে দিতে যায়।



সেখানে অবস্থানরত কিছু শিক্ষার্থী তাকে ডেকে নিয়ে যেতে চাই সে যেতে অস্বীকার করলেও আকাশ নামের আরেক শিক্ষার্থী যিনি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ২০২০-২০২১শিক্ষাবর্ষের ডিপার্টমেন্টের বড় ভাই বলে ডেকে নিয়ে যায় এবং সোসিওলজি  ডিপার্টমেন্ট  হৃদয় গাজী (২০২০-২০২১)সেশন তার উপর হামলা করে এ ঘটনাটি ঘটে আনুমানিক রাত দশটার দিকে। 



এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত হয় এবং তাৎক্ষণিক বিচারের দাবি করে। ঘটনাটি ঘটার আগেও প্রক্টর স্যারকে জানানো হয় এবং প্রক্টরিয়াল  বডি ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে এবং হৃদয় গাজীকে বিচার না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ