ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত ৩টি ড্রেজার বিকল ও বিপুল পরিমাণ ড্রেজিং পাইপ বিনষ্ট করেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-২৯ ২৩:৪৯:৪১
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত ৩টি ড্রেজার বিকল ও বিপুল পরিমাণ ড্রেজিং পাইপ বিনষ্ট করেছে সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত ৩টি ড্রেজার বিকল ও বিপুল পরিমাণ ড্রেজিং পাইপ বিনষ্ট করেছে
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ২ টি সাব ড্রেজার ১ টি ড্রেজার   বিকল ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  তৌহিদুল ইসলাম বারী। 

বুধবার ২৯ অক্টোবর বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াই টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও রশুনিয়া ইউনিয়নের চন্দনদুল, শিয়ালদি, চোরমর্দন কাঠপট্টি, বাবুর বাড়ি সহ  ৪টি স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে  বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ ধারা অনুযায়ী অভিযান চালিয়ে ড্রেজার   বিকল করে দেওয়া হয় এবং   বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেন।


এ-সময় সিরাজদিখান থানার এএসআই মজিবুর রহমানের এর নেতৃত্বে একটি টিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহায়তা করেন।


বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তন করার দায়ে উপজেলার ৪ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করি। তিনি আরো বলেন জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অননুমোদিত ভরাটের মাধ্যমে শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ