ঢাকা , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডা'কাতির ঘটনায় ০২ জন আটক


আপডেট সময় : ২০২৫-১০-২৯ ১৮:৪৯:৩৬
হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডা'কাতির ঘটনায় ০২ জন আটক হবিগঞ্জের নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডা'কাতির ঘটনায় ০২ জন আটক

নিজস্ব প্রতিবেদক:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারেক অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম মোঃ নিয়াজ উদ্দিন সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন কোনাগ্রাম এলাকার বাসিন্দা এবং বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী। ঘটনার দিন গত ১৮/১০/২০২৫ইং তারিখ আনুমানিক রাত ০১.৩০ ঘটিকার সময় নরসিংদীর বাবুরহাট থেকে তার দোকানের জন্য কাপড়, সূতা ও অন্যান্য জিনিসপত্র ক্রয় করে নিয়ে আসার সময় হবিগঞ্জের নবীগঞ্জ থানাধীন সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আসা মাত্রই ভিকটিমের গাডির পিছন দিক থেকে একটি ডিআই লাল রংয়ের পিকআপ গাড়ি ভিকটিমের প্রাইভেটকারটিকে চাপা দিয়ে সামনে এসে পথরোধ করে। অতঃপর ডাকাতদের পিকআপ থেকে ০৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের গাড়ির সামনে এসে দাঁড়ায়। পরবর্তীতে ০৪ জন ডাকাত ভিকটিমের গাড়ির ভিতরে ঢুকে এবং ০১ জন ডাকাত তার হাতে থাকা দেশীয় চাকু দিয়ে ভিকটিমকে প্রাণে মারার ভয় দেখায়। অতঃপর ডাকাত দলের সদস্যরা দেশীয় তৈরী অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা কাপড় দিয়ে ভিকটিম ও তার ০২ জন সহযোগীকে দুই হাত ও চোখ বেঁধে মারধর এবং হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় গালিগালাজ করে ও ভয়ভীতি দেখায়। ডাকাতদের মধ্যে ০১ জন ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে ভিকটিম ও তার সহযোগীদের সাথে থাকা নগদ টাকা, ৪টি মোবাইল ফোন, গাড়িতে রক্ষিত ২,০৬,৫০০/-টাকা মুল্যের কাপড়সহ সর্বমোট ৩,২৮,৬০০/- টাকা মুল্যের মালামাল নিয়ে ডাকাতদের ডিআই পিকআপ গাড়ি যোগে দক্ষিণ দিকে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।



উক্ত ঘটনার প্রেক্ষিতে, আসামিদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। ৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল অদ্য ২৯ অক্টোবর ২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০০.০৫ ঘটিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা ইউনিয়নের নতুনব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ-২০/১০/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০; এর মূলে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির মামলায় তদন্তে প্রাপ্ত ০২জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।



গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়- ১। মিজানুর রহমান @রমজান (২৫), পিতা মৃত- সমছু মিয়া, সাং- বাগেরখাল, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ এবং ২। আসাদ মিয়া (৩৫), পিতা- শুক্কুর আলী, সাং-লক্ষিপুর, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া । ৪। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : banglaralonews

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ