ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন করল ইবি ছাত্রশিবির


আপডেট সময় : ২০২৫-১০-২৯ ১৬:৫৫:৪০
ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন করল ইবি ছাত্রশিবির ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস পালন করল ইবি ছাত্রশিবির
 
ইবি প্রতিনিধি:
ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে, আলোচনা সভা ও দোয়া মাহফিল-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সঞ্চালনা করেন শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী।

 
শাখা সভাপতি মু. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

 
সভাপতির বক্তব্যে শাখা সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, ‘২০০৬ সালের ২৮শে অক্টোবর জাতির জন্য কলঙ্কময় একটি দিন। যেদিন ক্ষমতার উন্মত্ততায় কিছু নৃশংস রাজনৈতিক কর্মীর হাতে বাংলাদেশের মাটি রক্তাক্ত হয়েছিল। সেদিন স্বৈরাচার আওয়ামী দোসররা খুনি হাসিনার নির্দেশে রাজধানীতে লগি-বৈঠার তাণ্ডবলীলা চালায়। অসংখ্য ভাইকে তারা ঢাকার রাস্তায় রক্তাক্ত ও খুন করেছে। এ জালিমেরা এখানেই ক্ষান্ত হয়নি, এমনকি তারা বর্বরতার সব ইতিহাসকেও হার মানিয়ে পিটিয়ে হত্যা করা লাশের উপরে বিকৃত নৃত্য করতে কুণ্ঠাবোধ করেনি। এই ঘটনা ছিল একটি ফ্যাসিবাদী উত্থানের সুস্পষ্ট ইঙ্গিত। এই ট্র্যাজেডি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কিভাবে ক্ষমতা কুক্ষিগত করার হীন উদ্দেশ্যে সহিংসতা ও সন্ত্রাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।’

 
সভাপতি আরও বলেন, ‘সেদিন যারা শাহাদাত বরণ করেছিলেন, তারা কেবল কয়েকটি জীবন ছিলেন না, তারা ছিলেন ন্যায়ের জন্য সংগ্রামরত ইনসাফের প্রতীক, সাহসের প্রতীক। 
এই দিবসটি কেবল শোক পালনের জন্য নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষার দিন, প্রতিজ্ঞার দিন। এই দিবস আমাদের প্রেরণা যোগায় সেই সকল শহীদদের আদর্শকে হৃদয়ে ধারণ করে পথ চলার, যারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন-জালেমের কাছে মাথা নত করা যায় না। তাদের আত্মত্যাগ আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, সাহস আর নীতির পথে অটল থাকতে হবে।’

 
অনুষ্ঠান শেষে পল্টন ট্রাজেডি দিবসে শহীদদের জন্য মাগফেরাত ও শাহাদাত কামনা করে সমাপ্ত ঘোষণা করেন।

 

নিউজটি আপডেট করেছেন : banglaralonews

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ