ফরিদপুরের কোতয়ালীতে ১৪৭ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
আপডেট সময় :
২০২৫-১০-২৯ ১৬:১০:৩০
ফরিদপুরের কোতয়ালীতে ১৪৭ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি:
ফরিদপুরের কোতয়ালীতে ১৪৭ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
১। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ২৮/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শোপরামপুর স্কুল সংলগ্ন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
২। অভিযানে প্রায় ৪৪,১০০/- (চুয়াল্লিশ হাজার একশত) টাকা মূল্যের ১৪৭ (একশত সাতচল্লিশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: টিটু জোয়াদ্দার (৩৫), পিতা- মোঃ জাহাঙ্গীর জোয়াদ্দার, সাং- পশ্চিম শোপরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানা যায়।
৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত টিটু জোয়াদ্দার দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৪। মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন : banglaralonews
কমেন্ট বক্স