বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মুলাদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আপডেট সময় :
২০২৫-১০-২৮ ২২:৫৯:২৮
বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মুলাদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মুলাদী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা সহ নানা আয়োজনে পালন করেছে মুলাদী উপজেলা ও পৌরসভা যুবদল। গতকাল বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে প্রতিষ্ঠা বাষির্কী উৎযাপন উপলক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান টিটু ও পৌরসভা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আল মামুন সিকদার, পৌরসবা যুবদল নেতা ইদ্রিসুর রহমান অপু, ইকবাল হোসেন, বাকির, সোয়েব, রিপন হাওলাদার, রাকিব হাওলাদার, সফিপুর ইউনিয়ন যুবদল নেতা নিপু চৌধুরী, কলিম, হিরন, চরকালেখান ইউনিয়ন যুবদল নেতা লিটন মৃধা, ইমাম, বাটামারা ইউনিয়ন যুবদল নেতা আপেল, ইব্রাহীম, নাজিরপুর ইউনিয়ন যুবদল নেতা জিএম, মুলাদী সদর ইউনিয়ন যুবদল নেতা আলমগীর, শাহাদাত, তাপস, কাজিরচর ইউনিয়ন যুবদল নেতা বিপ্লব সহ উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স