ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু


আপডেট সময় : ২০২৫-১০-২৮ ১৮:০৪:০১
কেন্দুয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু কেন্দুয়ায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে খামারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
স্টাফ রিপোর্টারঃ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে “আদি পুষ্টি উন্নয়ন প্রকল্প” এর আওতায় নির্বাচিত খামারীদের নিয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব ও উপস্থাপনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান।

প্রশিক্ষণে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রোটিনের ঘাটতি পূরণে প্রাণিজ আমিষের সরবরাহ বৃদ্ধি, খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ঘাস চাষের গুরুত্ব সম্পর্কে খামারীদের সচেতন হতে হবে।

কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল— জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান, ঘাস চাষের গুরুত্ব, ঘাস পরিচিতি ও উৎপাদন কৌশল, ঘাস সংরক্ষণ কৌশল, গবাদিপশুর খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য ফরমুলেশন এবং পরিবেশ উন্নয়নে ঘাস চাষের ভূমিকা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মূল মিশন হলো— প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।
অন্যদিকে এর মূল ভিশন “সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন।”

এ সময় প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা/কর্মচারী,স্থানীয় খামারী,গণ-মাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
কেন্দুয়া,নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
২৭-১০-২০২৫


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ