ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হকের যোগদান


আপডেট সময় : ২০২৫-১০-২৮ ১৩:০৬:৫৪
ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হকের যোগদান ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হকের যোগদান
জাহিদ হাসান চৌধুরী: ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে নবাগত জেলা প্রশাসক মনিরা হক যোগদান করেছেন। সোমবার (২৭ অক্টোবর) তিনি ফেনী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে গত ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে বদলির আদেশ দেয় সরকার।
ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মনিরা হককে তার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৭তম বিসিএস এর এ কর্মকর্তা অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ