দফায় দফায় কর্মসূচি দিয়েও মিলছে না বাকসুর রোডম্যাপ সর্বশেষ আমরন অনশনে।
আপডেট সময় :
২০২৫-১০-২৮ ১২:৩৪:৩০
দফায় দফায় কর্মসূচি দিয়েও মিলছে না বাকসুর রোডম্যাপ সর্বশেষ আমরন অনশনে।
মোঃ ইমতিয়াজ উদ্দিন সরদার
ক্রাইম রিপোর্টার,
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ তথা ব্রজমোহন ইউনিভার্সিটি কলেজ ছাত্র সংসদ (বাকসু) ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণাঞ্চলের ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আসছে।সর্বশেষ ২০০২ সালে অনুষ্ঠিত নির্বাচনের পর দীর্ঘদিন ধরে বাকসু নির্বাচন স্থগিত রয়েছে। এর ফলে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, অধিকার রক্ষা,বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক নানামুখী উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করেছে, কলেজ প্রশাসন নির্বাচনের পক্ষে মত দিলেও দেয়া হচ্ছেনা বাকসু নির্বাচনের রোডম্যাপ। শিক্ষার্থীরা দফায় দফায় কর্মসূচি দিলেও মিলছে না কাঙ্ক্ষিত ফলাফল।
সর্বশেষ ২৬ নভেম্বর ২০২৫ ,কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফেরদৌস রুমি বাকসুর রোড ম্যাপ ঘোষনার এক দফা দাবিতে আমরণ অনশনে বসেন। তার সাথে কলেজের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা সংহতি প্রকাশ করেন। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও টনক নড়েনি প্রশাসনের ।এতে দিন দিন উত্তপ্ত হচ্ছে কলেজ ক্যাম্পাস।
বিএম কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা আয়োজন করে "একমাত্র বাকসুই পারে ফিরিয়ে আনতে ক্যাম্পাসের প্রানবন্ধতা" শীর্ষক বিতর্ক অনুষ্ঠান। তারা এর মাধ্যমে বাকসুর যৌক্তিকতা ও নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।
এ বিষয়ে,
মোঃ কামরুল ইসলাম হাবিব
অর্থনীতি বিভাগ শিক্ষার্থী বলেন ,
বাকসু আমাদের ঐতিহ্য। বাকসু কোন সংগঠনের বা শিক্ষার্থীদের একার নয়, বরং সকলের অধিকার আদায়ের জন্য ও রাজনৈতিক চর্চার জন্য। একমাত্র বাকসুই পারে শিক্ষার্থীদের হয়ে সম্পূর্ণ কাজ করতে।তাই সকল রাজনৈতিক সংগঠন সহ সচেতন সাধারণ শিক্ষার্থীদের আহবান জানাচ্ছি, আপনারা আপনাদের ক্ষুদ্র চিন্তা থেকে বের হয়ে বৃহত্তর চিন্তা করুন। বাকসু আমাদের অধিকার, সাধারণ শিক্ষার্থীদের বাকস্বাধীনতা, তাই সকলে নির্বাচন নিয়ে মাঠে নামুন।দেখেন আমি কোন রাজনৈতিক ব্যক্তি সের সামুন।ক্ষী হতে চান তাহলে বাকসু নির্বাচন এর কথা বলুন,নিজ অধিকার আদায় করতে চান তাহলে বাকসু নিয়ে আওয়াজ তুলুন।বাকসু আমার ও আমাদের দাবি সকলেই ঐক্যবদ্ধ হয়ে মাঠে না
হয়ে কথা বলছি না । আমি আপনাদের মত একজন শিক্ষার্থী, আমি চাই বাকসু হোক তাতে শিক্ষার্থীরা যাকে প্রতিনিধি হিসাবে চাইবেন সেই আমাদের প্রতিনিধি হবেন। ইতিহা
এস এম হাসান রাজু
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও সাবেক সভাপতি,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্রজমোহন কলেজ শাখা।
বলেন বাকসু সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর একজন শিক্ষার্থী হিসেবে বাকসু আদায় করে নেয়া আপনার নৈতিক দায়িত্ব। তাই তিনি আহবান করেন সকল শিক্ষার্থীকে বাকসু নির্বাচনের জন্য ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে এবং বাকসু নির্বাচন নিশ্চিত করতে।
বাকসুর দাবিকারী শিক্ষার্থীরা জানায়, ডিসেম্বরের মধ্যে বাকসু নির্বাচনের রোডম্যাপ ও নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করতে হবে।তারা দাবি করে এবার বাকসুর রোডম্যাপ নিয়েই ঘরে ফিরবেন।বাকসুর নির্বাচনকে ঘিরে সাধারন শিক্ষার্থীদের মাঝেও রয়েছে উচ্ছ্বাস, সকলের মাঝেই একটাই প্রশ্ন বাকসু নির্বাচন কবে হবে ? বাকসুর নির্বাচনের দাবি আদায়ের পক্ষে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামি ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য সংগঠন গুলো ঐক্যবদ্ধ ভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স