বদরগঞ্জে চাঁদাবাজী মামলায় কৃষক দলের নেতা গ্রেফতার।
আপডেট সময় :
২০২৫-১০-২৭ ২০:৪১:১৯
বদরগঞ্জে চাঁদাবাজী মামলায় কৃষক দলের নেতা গ্রেফতার।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান রানাকে গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার ২৫ অক্টোবর দিবাগত রাতে উপজেলা দামোদরপুর ইউনিয়ন ঝাড়পাড়া গ্রাম থেকে আটক করা হয়। পুলিশ জানায় মিজানুর নামে এক মসজিদের ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভুক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে আশিকুর রহমান ও শরীফুল ইসলাম সোহাগ মিয়াসহ ৩জনের নামে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন। গত ৩ জানুয়ারি ভুক্তভোগী মিজানুর রহমানের টাকা ছিনতাই ঘটনাটি ঘটে শেখেরহাট বাজারে।
উল্লেখ্য ভুক্তভোগী থানায় অভিযোগ সূত্রেজানা যায়, গত ৩ জানুয়ারি মিজানুর রহমান রংপুরের ভবানীপুর এলাকায় মসজিদের ইমামতি করার জন্য দামোদরপুর ইন্দ্রা পাড়া নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।পথে শেখের হাট বাজারে নামক জায়গায় মোটরসাইকেল পথ রোধ করেন আশিকুর রহমান ও সোহাগমিয়া।এসময় মিজানুর রহমান
কাছে ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন আশিকুর ও সোহাগ।তিনি টাকা দিতে না চাইলে ঘটনাস্হলে বিবাদী দুজন মিলে ইমাম মিজানুরের পান্জাবী ধরে টানা হ্যাচড়া করেন ও মারধর করে।এসময় মিজানুরের পাঞ্জাবি পকেটে থাকা ১৭হাজার টাকা কেড়ে নেয় এবং জীবননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় দু'জন।
স্হানীয় মুদি দোকানী সেলিম মিয়া বলেন, ঘটনা আমার দোকান কিছুটা সামনে। মিজানুর রহমান নামে ঐ ইমামের মোটরসাইকেল আটকিয়ে এরা দু'জন কিছু একটা বলছে।এক পর্যায়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হয়।
স্হানীয় মসজিদের ইমাম আইয়ুব আলী বলেন, ঘটনাটি সত্যি ইমামকে মারধর করে টাকা ছিনিয়ে ঘটনা। আমরা প্রশাসন কাছে এর উপযুক্ত বিচার দাবি জানাচ্ছি।
বদরগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন,, এঘটনায় আমি কোন অভিযোগ পায়নি। যদি ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ দেন। এবং আশিকুর রহমান বিরুদ্ধে সত্যতা পাই তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই তপন বলেন,ভুক্তভোগী মিজানুর রহমান করা মামলায় ১ নং আসামী আশিকুর রহমানকে আটক করা হয়। বাকিদের আটকের চেষ্টা চলছে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, আটক আশিকুর রহমান রানাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
রানা ইসলাম
২৬/১০/২৫
০১৭১৮৪৪৬৮৬৬
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স