ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

‎নবীগঞ্জে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু ‎


আপডেট সময় : ২০২৫-১০-২৭ ১৪:৫৪:২৮
‎নবীগঞ্জে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু  ‎ ‎নবীগঞ্জে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু ‎
‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মজমদর আলীর ছেলে। ‎স্থানীয়রা জানিয়েছেন, দিলওয়ার হোসেন পেশায় মিশুকচালক হলেও কৃষিকাজে যুক্ত ছিলেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে তিনি জমিতে কাজ করার সময় সাপ তাকে কামড় দেয়। ‎পরিবারের সদস্যরা তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দিলওয়ার হোসেনের মৃত্যু হয়। ‎গ্রামের মানুষ এবং পরিবারের সদস্যরা কৃষকের অকাল মৃত্যুকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। ‎স্থানীয়রা সতর্ক করেছেন, বর্তমানে মাঠে কাজের সময় সাপের দংশনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই কৃষক এবং স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ‎ ‎ ‎

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ