যে কোন মূল্যেই হোক ভোক্তাদের অধিকার সংরক্ষণ করতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে :ওসি আবু বক্কর সিদ্দিক
আপডেট সময় :
২০২৫-১০-২৭ ১৪:০৪:২৯
যে কোন মূল্যেই হোক ভোক্তাদের অধিকার সংরক্ষণ করতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে :ওসি আবু বক্কর সিদ্দিক
নাদিম হায়দার মুন্সীগঞ্জ প্রতিনিধি
ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়ে কাজ করছেন মুন্সীগঞ্জ জেলা কনর্সাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস) ভোক্তা সচেতনতার কাজে অংশ হিসেবে অদ্য ২৫ অক্টোবর ২৫ ইং তারিখ শনিবার ১২:৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা সিসিএস এর কো-অর্ডিটেনর ইমরান হোসেন বাদলের নেতৃত্বে সিরাজদিখান - টঙ্গীবাড়ী সার্কেল এসপি মোঃ আনোয়ার হোসেনএর সাথে ও সিরাজদিখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় মোঃ আনোয়ার হোসেন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং সেগুলো নিয়ে কাজ করার অনুরোধ করেন। সিরাজদিখান থানা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন বাজারের নকল কসমেটিকস সমন্ধে অবহিত করেন এবং তা নিয়ে কাজ করার অনুরোধ জানান সেই সাথে ভোক্তাদের অধিকার সংরক্ষণ করতে সিরাজদিখান থানা মাঠে থেকে সহায়তা করবে বলে নিশ্চিয়তা প্রকাশ করেন।সৌজন্য সাক্ষাৎ শেষে সিসিএস টিম সিরাজদিখান বাজারে ভোক্তাদের অধিকার সংরক্ষণ সমন্ধে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করেন এবং বাজারে আগত ভোক্তাদের সচেতন করেন। এ সময় উক্ত সিসিএস টিমে উপস্থিত ছিলেন সিরাজদিখান সিসিএস সদস্য মোঃ জাকির হোসেন রানা, শিক্ষক নাজনীন সুলতানা, সাংবাদিক নাদিম হায়দার, শিরিন বকুল,শিক্ষানবিশ এ্যডভোকেট ফাহিম হাসান, আমিনুল ইসলাম,মোঃ লিটন,শিক্ষক মোঃ ইমন, জসিম চোকদার সহ অন্যান্য সদস্য বৃন্দ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স