ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দের বছরের শিশুর মৃত্যু।।
আপডেট সময় :
২০২৫-১০-২৬ ২৩:১১:৫০
ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে দের বছরের শিশুর মৃত্যু।।
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে সাইফা নামের দের বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ২৫ অক্টোবর (শনিবার) সিদলাই ইউনিয়নের লাড়োচৌ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশু সাইফা ওই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে।
এলাকাবাসী ও পরিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সারে ৭ টার পর কোন একসময় সাইফা সবার গোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। পরবর্তিতে বাড়ির পাশের পুকুরের পানিতে সাইফাকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ব্রাহ্মণপাড়ায় অভিনব কায়দায় প্রাচার কালে
১৪ কেজি গাঁজা উদ্ধার
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২৪ ও ২৫ অক্টোবর শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ অক্টোবর শনিবার শশীদল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মোঃ জুয়েল (৩০) কে গ্রেফতার করে এবং ২৪ অক্টোবর গঙ্গানগর এলাকা হইতে অভিনব কায়দায় গাঁজা প্রাচার কালে বসত ঘরের গ্যাস সিলেন্ডার হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশ ছোটন নামে একজনকে গ্রেফতার করে।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ ২৫ অক্টোবর শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকা হইতে ৪ কেজি গাঁজাসহ মোঃ জুয়েলকে গ্রেফতার করে। জুয়েল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কুটি গ্রামের মোঃ বাবুলের ছেলে।
এছাড়া ২৪ অক্টোবর রাতে অভিনব কায়দায় গাঁজা প্রাচার কালে গঙ্গানগর (পূর্বপাড়া, মনিরের বাড়ী) মোঃ আলফু মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়ার বসত ঘরের রান্না ঘরের গ্যাস সিলেন্ডার হইতে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ রুবেল মিয়া পালিয়ে যায়। এসময় পুলিশ গাঁজা নিতে আসা ঢাকা জেলার সাভার থানার তেতুল জুড়া গ্রামের মৃত গুলি মিয়ার ছেলে ছোটনকে গ্রেফতার করে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স