ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে যৌথ বাহিনীর রাতভর অভিযান
আপডেট সময় :
২০২৫-১০-২৪ ১১:২০:৩৯
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে যৌথ বাহিনীর রাতভর অভিযান
ব্রাহ্মণপাড়া নারী সমাবেশ অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল বুধবার ২২ অক্টোবর চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া সরকারি প্রাথমিক ও বড়ধুশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস কুমিল্লা কর্তৃক আয়োজিত নারী সমাবেশে উপস্থিত মা বোনদের সাথে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং এবং নারী ও শিশু সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা হালিমা পারভীন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: নুরুল হক। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আজকে ছাত্র ছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ যারা নিয়মিত লেখাপড়া করবে তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে ভালো রেজাল্ট করলেই একদিন বাংলাদেশের কর্ণধার হতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন মাদক বাল্যবিবাহ ও ইটিজিং থেকে দূরে থাকতে হবে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এ সময় জেলা তথ্য অফিসার কর্মসূচি অনুযায়ী এলাকার বিভিন্ন নারী উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণপাড়ায় গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম প্রতিরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ১০ দিনের (চলমান) মৌলিক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। গত ২১ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে ব্রাহ্মণপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম গ্রাম প্রতিরক্ষায় ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহার নিয়ে সচেতনা মূলক বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি আনসার ও ভিডিপি সদস্যদের বলেন, গ্রাম প্রতিরক্ষায় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আপনারা সবসময় নিয়োজিত থাকবেন। এছাড়া মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধে আপনাদের ভূমিকা থাকবে সর্ব প্রথমে। তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে। এ সময় আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রশিক্ষণ নেওয়া গ্রাম প্রতিরক্ষায় আনসার ভিডিপির সদস্যগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স