ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়ার যুবকের


আপডেট সময় : ২০২৫-১০-২২ ১৩:৫০:৩৫
ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়ার যুবকের ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়ার যুবকের

মোঃ অপু খান চৌধুরী।। 

ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণপাড়া উপজেলার শেখ মোঃ কামরুল (৩৬) নামে এক যুবকের। গত বুধবার (১৫ অক্টোবর) সকালে ওমানে তিনি বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়। ওমান প্রবাসী শেখ মোহাম্মদ কামরুল উপজেলার মাধবপুর গ্রামের শেখ বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। সে ওমান সিলাল মার্কেটে ব্যবসা করতেন। কামরুল দীর্ঘ ২৫ বছর ধরে ওমানে বসবাস করছিলেন।

কামরুলের বন্ধু ও চাচাতো ভাই শেখ মোঃ সজিব, শেখ মোঃ শামীম, শেখ মোঃ সোহেল রানা, চাচা শেখ মোঃ আলমাছ  ও শেখ মোঃ জাহাঙ্গীর জানান, মৃত কামরুলসহ তারা ৫ জন গত কোরবানির ঈদ শেষে চার মাস দেশে ছুটি কাটিয়ে, গত শুক্রবার একসাথে ওমানে ফিরে আসেন। 

ওমানে আসার পর ৬ দিনের মাথায় তার নিজের বাসা থেকে ওমান সিলাল মার্কেটে যাওয়ার উদ্দেশে বের হন। পথে একজন তানজানিয়ান চালক তাকে বাসে করে মার্কেটে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে তিনি সেই বাসে ওঠেন। বাসটি নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ি (জেসিবি) এর সাথে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কামরুল প্রাণ হারান। 
কামরুলের মরদেহ বর্তমানে রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে। মৃত কামরুলের বন্ধুরা আরো জানান, আজ রাত ৯ টায় (২২ অক্টোবর) কামরুলের লাশ দেশে আনা হবে এবং পরদিন ২৩ অক্টোবর বাদ যোহর তার নিজ এলাকায় জানাযা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে কামরুল ৪ বছর বয়সী এবং ৫ মাস বয়সী দুটি শিশু পুত্র রেখে গেছেন। তার বাবাও জীবিত নেই। মাত্র ১২ বছর বয়সে কারুল জীবিকার প্রয়োজনে প্র

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ