ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের গণসংযোগ


আপডেট সময় : ২০২৫-১০-২০ ১৯:০৭:০৭
বানারীপাড়ায় জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের গণসংযোগ বানারীপাড়ায় জামায়াত প্রার্থী মাষ্টার আব্দুল মান্নানের গণসংযোগ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;


রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করে লিফলেট বিতরন করেন। এ সময়ে তিনি  মাদক, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত মানবিক বানারীপাড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে তার নির্বাচনী প্রতীক দাড়িপাল্লার প্রতি সমর্থন রাখার জোর দাবি জানান ।
রবিবার (১৯অক্টোবর) সকালে  মতবিনিময় ও গনসংযোগে পৌর জামায়াতের আমির কাওছার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ,  উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মেহেদী হাসানসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বানারীপাড়া
তারিখঃ১৯-১০-২০২৫ইং


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ