ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজস্থলীতে তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-২০ ১৮:০৯:০৮
রাজস্থলীতে তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা অনুষ্ঠিত রাজস্থলীতে তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা অনুষ্ঠিত
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙামাটি):

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় অনুষ্ঠিত এ কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি নিপতি দে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির উপদেষ্টা ও রাজস্থলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ এমদাদুল হক মিলন, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম আহম্মেদ রুবেল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ডালিম বড়ুয়া, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাচিং মারমা, যুব বিষয়ক সম্পাদক সুইচিংমং চৌধুরী, এবং বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী।

এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলামসহ ইউনিয়ন ও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তৃণমূল থেকেই বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

মোঃআইয়ুব চৌধুরী
রাজস্থলী, রাঙ্গামাটি
০১৮৩১৫২২৭৬৭

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ