ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় বিএনপির লিফলেট বিতরন


আপডেট সময় : ২০২৫-১০-২০ ১২:৫৯:৩৭
ভালুকায় বিএনপির লিফলেট বিতরন ভালুকায় বিএনপির লিফলেট বিতরন
ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌছে দিতে ময়মনসিংহের ভালুকায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা পৌর সদরের পাইলট স্কুল মাঠ, ঢাকা ময়মনসিংহ মাসড়ক, পাঁচ রাস্তার মোড় ও ভালুকা বাজারে ওই লিফলেট বিতরণ করেন। এর আগে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে একটি বিশাল র্যালী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গুলজার হোসেন, শাখাওয়াত হোসেন পাঠান, উসমান গনি মল্লিক মাখন, উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক বাহারুল ইসলাম ঢালী, আহবায়ক সদস্য আমিনুল ইসলাম বাসান, ময়মনসিংহ দক্ষিন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক  মতিউর রহমান মিল্টন, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল সহ আরও অনেকে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ