ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ , ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে কনশান কনজ্যুমার্স সোসাইটি'র জনসচেতনতা প্রচারনা ও লিফলেট বিতরণ


আপডেট সময় : ২০২৫-১০-১৮ ২০:৪৫:৩১
মুন্সিগঞ্জে কনশান কনজ্যুমার্স সোসাইটি'র জনসচেতনতা প্রচারনা ও লিফলেট বিতরণ মুন্সিগঞ্জে কনশান কনজ্যুমার্স সোসাইটি'র জনসচেতনতা প্রচারনা ও লিফলেট বিতরণ
নাদিম হায়দার  মুন্সীগঞ্জ  প্রতিনিধি 


মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার মুন্সীগঞ্জ জেলা কনশান কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এর জনসচেতনতা প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার ১৬ই অক্টোবর সকাল ১১ টায় এই প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ  জেলা কো-অর্ডিনেটর ইমরান হোসেন, শ্রীনগর উপজেলা প্রতিনিধি কাজী আবু সাইদ, সিরাজদিখান উপজেলা প্রতিনিধি জাকির হোসেন রানা, সাংবাদিক নাদিম হায়দার, গজারিয়া উপজেলা প্রতিনধি মোঃ রায়হান, লৌহজং উপজেলা প্রতিনিধি, আরিফ খান রাতুল
এবং সেই সাথে উপস্থিত ছিলেন উক্ত উপজেলার সেচ্ছাসেবীবৃন্দ।

লিফলেটের মাধ্যমে তারা ক্রেতা ও বিক্রেতার মাঝে বেশ কয়েকটি দিক তুলে ধরেন এবং তা প্রচার করেন। সেগুলো হলো-

১. পণ্যের মান। যেমন- পণ্য ক্রয় করার আগে তা পরিক্ষা করে নেওয়া যে পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা?
২. পণ্যের মূল্য। যেমন - বাজারের বিভিন্ন স্থানে পণ্যের মূল্য যাচাই করা যেন অতিরিক্ত মূল্য পরিশোধ থেকে মুক্ত হওয়া যায়। 
৩. প্রতারণা থেকে নিরাপত্তা। যেমন- বাজারে ভুয়া পণ্য থেকে সতর্ক থাকা, সরকারি সাইন বোর্ড, সীল বা মনোনীত প্রতিষ্ঠানের লোগো দেখে পণ্য ক্রয় করাসহ বেশকয়েকটি জনসচেতনতা মূলক দিক তুলে ধরেন। 

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ