ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।


আপডেট সময় : ২০২৫-১০-১৮ ১৬:৪৪:৫৪
আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
নিজস্ব প্রতিবেদক


আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র‌্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১৭/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার সাকিনস্থ নিউ চুইঝাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফরিদপুর টু ভাঙ্গা মহাসড়কের উপর হতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

গতকাল ১৭/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সিবাজার সাকিনস্থ নিউ চুইঝাল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ফরিদপুর টু ভাঙ্গা মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় ঢাকা হতে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ব-১৫-৫২৭২ নম্বরযুক্ত "বিএম লাইন" পরিবহন প্রাঃ লিঃ নামক যাত্রীবাহী বাস হতে অনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যমানের ২০ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। বাত্ত্যা চাকমা (৪০) 
 প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তাপস কর্মকার
সিনিঃ সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৮
+8801847474394

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ