ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি
আপডেট সময় :
২০২৫-১০-১৭ ১০:০৪:৫৩
ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয়, একটি কলেজের কেউ পাশ করেনি
মোঃ অপু খান চৌধুরী।।
গতকাল ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে সারাদেশে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সকল শিক্ষাবোর্ড। এবছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে। এইচএসসি ও আলিম পরীক্ষায় ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে মোট ১৯৮১ জন পরিক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৯৯৭ জন। এতে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।
উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১৪টি কলেজ থেকে ১৬৯০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৭৬৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন এবং পাশের হার শতকরা ৪৫.৩৩%। এর মধ্যে ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ পাশ করেনি। গত বছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরিক্ষায় পাশের হার ছিলো ৯৭%। গত বছর ৪ কলেজ শতভাগ পাশ করলেও এ বছর কোন কলেজ শতভাগ পাস করেনি।
আলিম পরীক্ষায় ৮টি মাদ্রাসা থেকে ২৯১ জন পরিক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ২৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ জন এবং পাশের হার ৭৯.৩৮%। গত বছর আলিম পরিক্ষায় পাশের হার ছিলো ৯৬%। গতবছর তিনটি মাদ্রাসায় শতভাগ পাস করলেও এবার কোন মাদ্রাসায় শতভাগ পাস করেনি।
এইচএসসি (বিএম) থেকে ৩ কলেজে ১৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৯জন পাস করেছে। পাশের হার ৭৪.৬৬, জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। এর মধ্যে সাহেবাবাদ ডিগ্রী কলেজ (বিএম) থেকে শতভাগ পাস করেছে।
ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ম্যানেজিং কমিটি গঠন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়া) সাবেক এমপি ও উক্ত প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি মুজিবুর রহমান মজু। সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মজু বলেন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীগণ শিক্ষা দীক্ষা ও মননশীলতায় উপজেলায় ১ উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ দেশের সরকারি ও
বেসরকারি নামিদামিনী বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে আলো ছড়াচ্ছে। এই ধারা অব্যাহত রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শিক্ষার মানন্নোয়নে একযোগে কাজ করতে হবে।এসময় তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান সাজু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মিশু,শশীদল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু, অত্র প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য আকতারুজ্জামান জুম্মান মালদার, সাদেক মেম্বার , বাবুল মালদার, মোঃ জালাল, মজিবুর রহমান, আজাদুল ইসলাম আজাদ, জাকির হোসেন,বাগড়া হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসেন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ফয়েজ আহমেদ ভূঁইয়া, সহকারী শিক্ষক নিজাম বিন জামান ও সালাউদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, ফুলকুঁড়ি চাইল্ড কেয়ার একাডেমীর অধ্যক্ষ মামুনুর রশিদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স