ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে বিজিবি'র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার


আপডেট সময় : ২০২৫-১০-১৭ ০০:৪৬:৫৩
নাইক্ষ্যংছড়িতে বিজিবি'র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে বিজিবি'র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার  জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ১১ বিজিবি’র অধীনস্থ জারুলিয়াছড়ি  বিওপির একটি বিশেষ অভিযানিক দল সীমান্তের ৪৪/১ পিলারের সংলগ্ন চিকন পাতাঝিরি এলকায় অভিযান পরিচালনা করে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস.এম কফিল উদ্দিন কায়েস জানান,“মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে সীমান্ত এলাকায় শান্তি ও জননিরাপত্তা বজায় থাকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ