শিক্ষকদের উপর হামলা হাসিনার ষড়যন্ত্রের অংশ জামায়েত নেতা শামীম সাঈদী
আপডেট সময় :
২০২৫-১০-১৬ ২০:০৫:৩৬
শিক্ষকদের উপর হামলা হাসিনার ষড়যন্ত্রের অংশ জামায়েত নেতা শামীম সাঈদী
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়ণেরর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করে
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, শিক্ষকরা হলো জাতি গড়ার কারিগর।
শিক্ষকদের মাধ্যমেই লেখাপড়া করে শিক্ষার্থীরা লেখাপড়া করে বিভিন্ন স্থানে চাকরিসহ বিভিন্ন স্থানে কাজকর্ম করছে।
শিক্ষকরা শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেন।
শিক্ষকরা শিক্ষা না দিলে কেউ নিজেকে গড়ার সুযোগ পেত না।
এই জাতি গড়ার কারিগর শিক্ষকরা একটা ন্যায্য দাবীতে রাজপথে নেমেছিল, সেই শিক্ষকদের উপর পুলিশ হামলা করে। ন্যাক্কার জন্য ঘটনা।
আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।যারা এই হামলার সাথে জড়িত অবিলম্বে তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
সরকারের কাছে আবেদন করবো, সরকার যেন শিক্ষকদের ন্যায্য যৌক্তিক দাবী মেনে নেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশকে নিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে।
আমার মনে হয় শিক্ষকদের উপর হামলাও এই ষড়যন্ত্রের অংশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান। কাউখালী উপজেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির,
রঘুনাথপুর ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি হাসিবুর রহমান, ইউনিয়ন জামাত নেতা আমিনুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,১৬/১০/২০২৫।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স