ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই — ইসলামী আ'ন্দোলন-ফেনী জেলা


আপডেট সময় : ২০২৫-১০-১৬ ১৪:৫৯:২৮
জুলাই সনদের আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই — ইসলামী আ'ন্দোলন-ফেনী জেলা জুলাই সনদের আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই — ইসলামী আ'ন্দোলন-ফেনী জেলা
জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি

বুধবার (১৫অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জুলাই সনদের ভিত্তিতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার দাবি জানান। বক্তারা আরও বলেন, বিচার চলাকালীন এসব দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

কর্মসূচির সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি আহসান উল্লাহ, জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, প্রধান উপদেষ্টা মাওলানা নূরুল করিম, উপদেষ্টা  মাও. মিজানুর রহমান, মাওলানা মীর আহমদ মীরু, জয়েন্ট সেক্রেটারি কে. এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক আলাউদ্দিন সাবেরী, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আবদুল হালিম, ফেনী-৩ আসনের প্রার্থী আলহাজ্ব সাইফুদ্দিন শিপন, জেলা যুব আন্দোলনের দপ্তর সম্পাদক মাওলানা আবু রায়হান, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মীর হোসাইনসহ জেলা, থানা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে বিশ্বাস করে, তবে বিদ্যমান পদ্ধতিতে বারবার প্রহসনের নির্বাচন হয়েছে—ডামি ভোট, রাতের ভোট, প্রশাসনিক প্রভাব—সবই এ ব্যবস্থার ফল। এই ত্রুটিপূর্ণ ব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, যা ব্যর্থ হিসেবে প্রমাণিত।
তাদের দাবি, এমন নির্বাচনী পদ্ধতি প্রবর্তন করতে হবে যেখানে আর কোনো ফ্যাসিস্টের উত্থান সম্ভব না হয়। সেই পথই হলো পিআর পদ্ধতি। বক্তারা আরও বলেন, সরকারের তিনটি অঙ্গীকার ছিল—সংস্কার, বিচার ও নির্বাচন। যদি সংস্কার ও বিচার সত্যিকার অর্থে নিশ্চিত হয়, তবে আগামীকাল থেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা সম্ভব।
তারা জুলাই সনদের আইনি ভিত্তি সুদৃঢ় করার আহ্বান জানান, নচেৎ জুলাই বিপ্লবীদের ফাঁসির আশঙ্কা তৈরি হবে বলে সতর্ক করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ