বদরগঞ্জে বিদ্যালয়ে ভয়াবহ চুরি।
আপডেট সময় :
২০২৫-১০-১৬ ১০:২৩:২০
বদরগঞ্জে বিদ্যালয়ে ভয়াবহ চুরি।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জ উপজেলার কালুপাড়ার ইউনিয়ন আমলিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভয়াবহ চুরি হয়েছে। গত ১৩ অক্টোবর সোমবার দিবাগত রাতে শ্রেণিকক্ষের টিন কাটে ভিতরে ঢুকে চোর। এসময় কক্ষের কক্ষের ভিতরের বেঞ্চের বেশকিছু লোহা,বৈদ্যুতিক ফ্যান,আলমারি ভেঙ্গে জরুরি কাগজপত্র নিয়ে যায় চোরের দল।
আমলিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন,নতুন ভবনের কাজ সম্পন্ন হয়েছে। শুধু রংয়ের কাজ বাকি।এজন্য সাময়িক ভাবে টিন দিয়ে তিনটি রুম তৈরি করে কোমলপ্রাণ শিশুদের পাঠদান করানো হচ্ছিল। এ সুযোগ চোরের দল টিন কেটে ঢুকে মূল্যবান জিনিস নিয়ে যায়। আমরা এজন্য চরম আতংকে রয়েছি।
সুমাইয়া আক্তার নামে এক শিক্ষার্থী বলেন,আমাদের স্কুলের নতুন বিল্ডিং হয়েছে তারপরও আমরা ঢুকতে পারছি না।টিনের ঘরে ক্লাস করছি।আর এজন্য চোরেরা আমাদের স্কুলে একের পর এক জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে।
বদরগঞ্জ থানার ওসি অফিসার ইনচার্জ একে এম আতিকুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে চোর শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
১৬/১০/২৫
০১৭১৮৪৪৬৮৬৬
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স