ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বিএনপির ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা


আপডেট সময় : ২০২৫-১০-১৬ ০০:১৮:১৩
কেন্দুয়ায় বিএনপির ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা কেন্দুয়ায় বিএনপির ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা
 স্টাফ রিপোর্টারঃ 


নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টার দিকে রোয়াইলবাড়ী জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু।

উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিদ্দিকুর রহমান ভুঞা।

বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান,আমরা জিয়া পরিবারের উপদেষ্টা ইন্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম,
নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঞা (দুলাল),কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জেড এইচ হাসান বিন শফিক সোহাগ,কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেল,মেজর (অবঃ) সৈয়দ আবু বকর সিদ্দিক প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, পৌর বিএনপি সাবেক সাধারন সম্পাদক মজনুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোখলেছুর রহমান ভুঞা বাবলু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মতিন রুমেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমরা আশাবাদী কেন্দুয়া আটপাড়া আসনে তৃণমূল এর যোগ্য নেতাকে তিনি মনোনীত করবেন।
বক্তরা পুলিশ প্রশাসনকে স্বচ্ছতা রেখে কাজ করার জন্য আহবান করেন।

মাজহারুল ইসলাম উজ্জ্বল
নেত্রকোণা
০১৭১৬৪২৫৪৩৫
৩-১০-২০২৫


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ