জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আপডেট সময় :
২০২৫-১০-১৫ ২৩:৫২:৩৫
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আব্দুল্লাহ আল মামুন
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা শোয়াইব হোসেন, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব এইচ এম মহসিন শেখ, ইসলামে আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আঃ রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ আশিক বিল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী শ্রমিক আন্দোলনের ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, জাতীয় শিক্ষক ফোরাম এর জেলা সভাপতি মাস্টার কামরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হুসাইন, সদর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস ও সেক্রেটারি মুফতি ওসমান গনি পৌর সেক্রেটারি আলহাজ্বলিয়ার রহমান সহ থানা নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স