ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-১০-১৫ ২২:০১:৪৪
কুষ্টিয়ায় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন কুষ্টিয়ায় ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়ার মজমপুর থেকে বড়বাজার পর্যন্ত এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা অংশ নেন।
 
 
কেন্দ্র ঘোষিত জুলাই জাতীয় সনদে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবী করা হয়েছে। 

 
উক্ত মানববন্ধন অনুষ্ঠানটি, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম।
 
 
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও মিরপুর–ভেড়ামারা আসনের প্রার্থী আব্দুল গফুর, কুষ্টিয়া–৩ আসনের প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন এবং শহর জামায়াতের আমীর এনামুল হক প্রমুখ।


বক্তারা বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়— সেই পরিবর্তনের সূচনা হতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, যেখানে প্রতিটি ভোটের মূল্য থাকবে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ পাবে। মানববন্ধন শেষে সাংবাদিকদের ব্রীফ করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ