ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-১৫ ২১:৩৭:৩৬
কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
 
 
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

 
উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। 

 
কল্যাণ সভায়, জেলা পুলিশের সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার হয়। এছাড়াও পুলিশ সুপার সেপ্টেম্বর/২০২৫ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ বিভিন্ন পদমর্যাদার ০৯ (নয়) জনকে পুরস্কার প্রদান করেন। 

 
কল্যাণসভা শেষে, বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান । উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ