ধর্মপাশায় কৃষকদের মাঝে ফসল ঋণ বিতরণ
আপডেট সময় :
২০২৫-১০-১৫ ২১:৩০:৩৭
ধর্মপাশায় কৃষকদের মাঝে ফসল ঋণ বিতরণ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় রবি মৌসুমের সূচনা উপলক্ষে কৃষকদের মাঝে ফসল ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কৃষি ব্যাংকের ধর্মপাশা শাখায় ঋণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। এ সময় অন্যান্যের মাঝে কৃষি ব্যাংক ধর্মপাশা শাখার ব্যবস্থাপক মামুন ফকির, কর্মকর্তা আমিরুল ইসলাম, অলি উল্লাহ, পিয়াস জোয়ার্দার, কর্মকর্তা (ক্যাশ) অলি উল্লাহসহ ঋণ গ্রহিতা কৃষকেরা উপস্থিত ছিলেন।
ওইদিন মোট ৩০ জন গ্রাহককে ৩৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।
##
মোঃ শহীদুল ইসলাম
ধর্মপাশা,সুনামগঞ্জ।
০১৯১১৬২১৫৫৪
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স