ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-১৩ ২০:২৫:৫৪
কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা অনুষ্ঠিত কেন্দুয়ায় মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী পথসভা অনুষ্ঠিত
 
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজারে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে সদাচার সামাজিক সংঘ (সসাস), বীরগঞ্জ বাজারের উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। সভায় সভাপতিত্ব করেন সদাচার সামাজিক সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মোঃ গোলাম মোস্তফা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক, এবং কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান প্রমুখ।

 
বক্তারা এ সময়, সমাজে মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে সম্মিলিত সচেতনতার আহ্বান জানান এবং তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ