ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন


আপডেট সময় : ২০২৫-১০-১২ ২০:৫০:১৫
কেন্দুয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন কেন্দুয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
 
 
 
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়ায় সারা দেশের ন্যায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 
রবিবার (১২ অক্টোবর) সকালের দিকে উপজেলা স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
উদ্বোধনকালে তিনি টাইফয়েড টিকাদানের গুরুত্ব তুলে ধরে শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করেন।

 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাঈম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রজ গোপাল মোদক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবুর মিয়া, উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সাকীসহ অন্যান্য শিক্ষক, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 
উল্লেখ্য, আজ থেকে আগামী ১০ দিন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি চলবে। প্রথম দিনে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩,০৪০ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ