ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করায় মিশ্র প্রতিক্রিয়া গ্রামবাসীর।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-১১ ১৬:২৫:৪৯
সিরাজদিখানে নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করায় মিশ্র প্রতিক্রিয়া গ্রামবাসীর। সিরাজদিখানে নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করায় মিশ্র প্রতিক্রিয়া গ্রামবাসীর।

নাদিম হায়দার, বিশেষ প্রতিনিধি: 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রকে ঝুকিপূর্ণ ও যাতায়াতের অসুবিধার কথা বিবেচনা করে আবু বকর সিদ্দিক আদর্শ বিদ্যালয়কে কেন্দ্র ঘোষণা করে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কমিশনার। শুনানি শেষে এ আদেশ জারি করেন। এতে করে সেখানে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের কেন্দ্রে বাড়ীর ভিতর দিয়ে একটি রাস্তা থাকলেও সেটি সবসময় বন্ধ থাকে। একটি সরু গলি দিয়ে হেটে কেন্দ্র প্রবেশ করতে হয় যা অসুস্থ ও বৃদ্ধ জনগণের জন্য কষ্টদায়ক। কিন্তু সেই কেন্দ্রে বিগত বছর গুলোতে কোন অপৃতিকর ঘটনা ঘটার কোন খবর পাওয়া যায়নি। অপর দিকে সদ্য ঘোষিত হওয়া আবু বকর আদর্শ বিদ্যালয় কেন্দ্র টি মূল সড়কের পাশে হওয়ায় সেই সাথে বৃহৎ পরিসরে মাঠ থাকায় ভোট গ্রহনের জন্য সুন্দর পরিবেশ রয়েছে। এমনকি কেন্দ্রে যেকোন যানবাহন খুব সুন্দর ভাবেই প্রবেশ করতে পারবে।
 
 

বিষয় টি নিয়ে কালী নগর প্রাথমিক বিদ্যালয়ের পাশের জনসাধারণের বক্তব্য হচ্ছে এই বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘ বছর যাবৎ নির্বাচন হচ্ছে কখোনোও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি অথচ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অর্থের বিনিময় এই কেন্দ্রটি বাতিল করছে জেলা নির্বাচন অফিস আমরা এর তিব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে কালীনগর প্রাথমিক বিদ্যালয় কে কেন্দ্র পূণ্যস্থাপন  করার জোড় দাবী জানাচ্ছি। অপরদিকে হাজী আবু বক্কর আদর্শ বিদ্যালয়কে যোগাযোগ এর কারণে জেলা নির্বাচন অফিস কেন্দ্র ঘোষণা করার জন্য জেলা নির্বাচন কার্যলয় কে ধন্যবাদ জানিয়েছেন।



এলাকাবাসী সেই সাথে তারা বলেন, এই বিদ্যালয়টি কেন্দ্র হিসেবে সলক দিক থেকেই পারফেক্ট বিদ্যালয়টি মহাসড়কের অতি নিকটে হওয়াতে নির্বাচন পরিচালনায় সহজেই বিভিন্ন বাহিনী নির্বিঘ্নে প্রবেশ করতে পারবেন  এবং নির্বাচনে ভোটার গণ সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাছাড়া আবুবকর সিদ্দিক আদর্শ বিদ্যালয় কেন্দ্রর সাথে বেশ কয়েক টি সমাজ অবস্থিত আর কালীনগর প্রাথমিক বিদ্যালয়ের পাশে মাত্র তিনটি সমাজ আছে সেক্ষেত্রে হাজী আবু বক্কর সিদ্দিক আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা গরিষ্ঠতা অনেক বেশী। আমরা নির্বাচন কমিশনার এর যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানাই।



এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন, মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস সলক দিক বিবেচনা করে গণশুনানির মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই  গ্রামে সরেজমিনে গিয়ে সকলশ্রেণীর ভোটারদের সরাসরি সাক্ষাৎ গ্রহণ করে। সেখানে প্রাধান্য পায় যোগাযোগ ব্যবস্থা কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা খুবই ভঙ্গুর। সেখানে কোন প্রকার যানবাহন এবং ভোটারদের জন্য প্রবেশের ভালো কোন রাস্তা নেই সে কারণে কমিশন শুনানির মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করে।



 

নিউজটি আপডেট করেছেন : banglaralonews

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ