ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয়- অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৯ ২১:২৮:২৩
পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয়- অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয়- অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর
নিজস্ব প্রতিবেদক
পিআর ছাড়া জনগণের সঠিক প্রতিনিধিত্ব নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর। তিনি ৯ অক্টোবর বৃহস্পতিবার বরিশাল প্রেসক্লাব হলরুমে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 


তিনি আরো বলেন, স্বাধীনতা উত্তর গত ৫০ বছরে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হয়নি। নির্বাচনের পরে এদেশে জনগণকে শুনতে হয়েছে তোমার ভোট পঁচা গিয়েছে। ভোট কখনো পঁচতে পারে না, প্রত্যেকটি ভোটারের মতামত কে গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে পিআর এর কোন বিকল্প নেই। জাতীয় ঐক্য মতো কমিশনের অনেক মিটিং হয়েছে এখন সে কমিশন বিলুপ্তির পথে কিন্তু আমরা অনেক বিষয়ে ঐক্যমত হতে পারিনি, দেশের জনগণের স্বার্থে সকল রাজনৈতিক দল সমূহকে ঐক্যমতে নিয়ে আসতে হবে। জনগণ এবার আর যেন তেন নির্বাচন মেনে নেবে না, সকল সন্ত্রাসের মোকাবেলায় শক্তভাবে দাঁড়িয়ে থেকে নিজেদের ভোটাধিকার নিশ্চিত করবে। 


মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঠিক আছে মহানগরীর নায়েবে আমির মাহমুদ হোসেন দুলাল, মহানগর কর্মপরষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মুহাম্মাদ শামীম কবির, জামায়াত নেতা অধ্যাপক সুলতানুল আরেফিন, এডভোকেট আবুল খায়ের শহিদ, অধ্যাপক গোলাম গোফরান, মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ