ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন -আনিসুর রহমান তালুকদার খোকন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৯ ২১:০৬:১৮
কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন -আনিসুর রহমান তালুকদার খোকন কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন -আনিসুর রহমান তালুকদার খোকন
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক:
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী (পোশাক) বিতরণ করা হয়েছে।

 
বৃহস্পতিবার (৯অক্টোবর) বিকেলে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আনিসুর রহমান তালুকদার খোকন উপহার হিসেবে পোষাক বিতরণ করেন।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি'র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোশাররফ সরদার, পৌরসভা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারী ও প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ