ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদকের কারণে যুবকরা অদ্ধকারে হারিয়ে যাচ্ছে -খায়রুল হাসান


আপডেট সময় : ২০২৫-১০-০৯ ২১:০৪:১৮
মাদকের কারণে যুবকরা অদ্ধকারে হারিয়ে যাচ্ছে -খায়রুল হাসান মাদকের কারণে যুবকরা অদ্ধকারে হারিয়ে যাচ্ছে -খায়রুল হাসান
 
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
আমাদের উদ্দেশ্যে ছিল যুবকদের সৃষ্টিশীল কাজের সাথে সম্পৃক্ত করবো। আমাদের যুব সমাজ আমাদের জাতীয় অহংকার। যুবকরাই একটি জাতীকে গড়তে পারে এবং ভাংতে পারে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ভাবে যুবকদের ধ্বস করে দেওয়া হচ্ছে। মাদকের কারণে যুবকরা অদ্ধকারে হারিয়ে যাচ্ছে। সেই জগৎ থেকে যুবকদের খেলার দিকে ফিরিয়ে আনা দরকার। সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এই খেলার মধ্যেমে আমাদের বন্ধন আরো দৃঢ় হবে। এই জাংগালিয়া ইউনিয়নের যুবকরা একটি সুন্দর জাংগালিয়া গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। আমাদের জাতীয় রতœ যুবকদের প্রতি অনেক ভালবাসা থাকবে। এই বাংলাদেশের যুবকরা চাকরী হারা থাকেবে না। প্রতিটি যুবক তাদের দক্ষ করে গড়ে তুলবে। বাংলাদেশ জাতায়াতে ইসলাম জাংগালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় অতিথি হিসাবে গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. খাইরুল হাসান এসব কথা বলেন।



বৃহস্পতিবার বিকেলে নরুন উচ্চ বিদ্যালয় মাঠে নরুন গ্রামের স্বর্ণপদক প্রাপ্ত গ্রাম সরকার মতিউর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জাংগালিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর এ,এস,এম সেলিম, গাজীপুর মহানগর জামায়াতের বাইতুলমাল সম্পাদক মাওঃ মোঃ সাখাওয়াত হোসেন, জর্জ কোর্টের এপিপি এ্যাড. লুৎফর রহমান প্রধান, ইউপি সদস্য হুমায়ুন কবির ভুইয়া, গাজীপুর জজ কোর্টের আইনজীবী এ্যাড. জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ভুইয়া, সহাকারী সাধারণ সম্পাদক মাওঃ জাহিদুল ইসলাম, ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফাইজুল্লাহ খান, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলী আকবর ভুইয়া, ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাঃ মোতালিব হোসাইন, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাহতাব উদ্দিন বেপারী প্রমুখ।


উক্ত খেলায় ৫ নং ওয়ার্ড ফুটবল একাদশ ১-০ গোলে ১ ও ২ নং ওয়ার্ড ফুটবল একাদশে পরাজিত করে ফাইনালে উর্ত্তিন হয়। দুই দলের সেরা খেলোয়ার হিসাবে পুরস্কার গ্রহন করেন মোশারফ হোসেন ও উজ্জল। পরে অতিথিরা তাদের হাতে পুরুস্কার তুলে দেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ