ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যদি লাশ হয়ে যেতে হয়,প্রয়োজনে লাশ হয়ে যাবো কিন্তু কালকিনির মাটিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করবো -মেজর রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৯ ২০:৫২:০৯
যদি লাশ হয়ে যেতে হয়,প্রয়োজনে লাশ হয়ে যাবো কিন্তু কালকিনির মাটিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করবো -মেজর রেজাউল করিম যদি লাশ হয়ে যেতে হয়,প্রয়োজনে লাশ হয়ে যাবো কিন্তু কালকিনির মাটিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করবো -মেজর রেজাউল করিম
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম (অব.) বলেন, যদি লাশ হয়ে যেতে হয়, প্রয়োজনে লাশ হয়ে যাবো কিন্তু কালকিনির মাটিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করবো।



মেজর রেজাউল করিম রেজা (অব.) আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের, শহীদ জিয়ার আদর্শের প্রত্যেকটা সৈনিকের অধিকার আছে  বিএনপির রাজনীতি করার। বিএনপি যে করতে চায়, যার ইচ্ছা, যে বিএনপিকে ভালোবাসে সে বিএনপি করতে পারবে। বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিবে কে বিএনপির জন্য যোগ্য। জনাব তারেক রহমান নির্ধারন করবে কে নমিনেশন পাওয়ার যোগ্য।


তিনি আরো বলেন, কালকিনিরি মাটি কোন একক মানুষের জন্য না। কোন একক গোষ্ঠীর জন্য না। কালকিনির মাটি সকল মানুষের জন্য। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার সদরের মাছ বাজারে একটি পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ