ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা ও ভাঙচুর, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৬ ২০:৪৫:২৭
ব্রাহ্মণপাড়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা ও ভাঙচুর, থানায় জিডি ব্রাহ্মণপাড়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা ও ভাঙচুর, থানায় জিডি
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা ও বাড়ীর টিনের ঘেরাও এবং গাছপালা কাটার অভিযোগ করেছেন দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মীর ফারুক নামে এক ভুক্তভোগী। গত ৩ অক্টোবর উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকায় এই ঘটনা ঘটে।

 
এ ব্যাপারে ভুক্তভোগী মীর ফারুক গত ৪ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে অভিযুক্তরা হলেন, দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত মোঃ আঃ লতিফের ছেলে কাউসার, তাজুল ইসলামের ছেলে শাহজাহান, মৃত সিরাজুল ইসলাম (সুরজ মিয়া) মিয়ার ছেলে আতিকুর রহমান ও নায়েব আলীর ছেলে আব্দুল্লাহ। 


ভুক্তভোগী মীর ফারুক জানায়, দীর্ঘদিন যাবত উল্লেখিত অভিযুক্ত ও অন্যন্যরা আমার খরিদকৃত ভিটা বাড়ী জবর দখলের চেষ্টা এবং ভয়-ভীতি দেখিয়ে আসছে । এরই প্রেক্ষিতে গত ৩ অক্টোবর 

 
আমার তফশীলভোক্ত জায়গার বসত বাড়ীর টিনের ঘেড়াও ভাংচুর করে এবং গাছপালা কেটে ফেলে। আমার বসত বাড়ী ও পুকুর সহ ২৭ শতক জমি হেবা ঘোষনাকৃত দলিলের মাধ্যমে আমার ক্রয় করা। এ ব্যাপারে আমি গত ৪ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছি। সাধারণ ডায়েরি নাম্বার ১৪৩।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ